শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কমিটি ঘোষণা সভাপতি লিটন সম্পাদক অপু

প্রতিনিধির নাম / ২৭৭ বার
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কমিটি ঘোষণা
মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত নাম মেঠোপথ। মেঠোপথ দীর্ঘ ১ যুগ ধরে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম করে নবীনগর বাসীর নিকট বিনোদনের বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। বিজয় দিবসে দেওয়াললিখন, মঞ্চ নাটক মঞ্চস্থ করা, সংস্কৃতি অনুষ্ঠান পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে। প্রতি ২ বছর অন্তর নিয়মিত কমিটি গঠিত হয়।গত ১৬ ডিসেম্বর ২০২৫ টু ২০২৭ মেয়াদে কমিটি ঘোষণা করা হয়। সায়েদুর রহমান লিটনকে সভাপতি, কামাল উদ্দীন সওদাগরকে সহসভাপতি ও মোঃ কাওছার আলম ভূইয়া অপুকে সাধারণ সম্পাদক করে১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সদ্য সাবেক কমিটির সভাপতি কাউছার রহমান ডিউক এর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সহিদ হোসেন সরকার মিলন।
নবাগত কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে সুভাষ সূত্র ধর,সাংগঠনিক সম্পাদক পদে তসলিম উদ্দিন মৃধা, অর্থ সম্পাদক পদে মোবারক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তানভীর উদ্দিন মৃধা, নাট্য ও বিতর্ক সম্পাদক পদে অঞ্জন দাস, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ফকরুল ইসলাম নিরব,মহিলা সম্পাদক পদে মোনা বেগম,কার্যকরী সদস্য পদে কাওসার রহমান ডিউক,মফিজুর রহমান মুকুল,আশরাফ হোসেন রাজু,এস এম মামুন,জিয়া উদ্দিন আহমেদ মুকুল,সহিদ হোসেন সরকার মিলন ও জামাল পাটোয়ারী নির্বাচিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ