শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

২৬ বছরে সেনবাগ ক্রিকেট ক্লাব: ইতিহাসের পথে অবিচল এক স্বপ্নসাক্ষর

প্রতিনিধির নাম / ২৯৯ বার
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

২৬ বছরে সেনবাগ ক্রিকেট ক্লাব: ইতিহাসের পথে অবিচল এক স্বপ্নসাক্ষর

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

কিছুদিন পরই ২৬ বছরে পা দিতে যাচ্ছে সেনবাগের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “সেনবাগ ক্রিকেট ক্লাব”। দীর্ঘ বছর ধরে সেনবাগের তরুণদের খেলাধুলার চর্চা, ক্রিকেটের প্রসার ও সামাজিক মূল্যবোধ গঠনে অপরিসীম অবদান রেখে আসছে ক্লাবটি।

প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নানা চ্যালেঞ্জ পেরিয়ে ক্লাবটি দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে টিকে আছে। সেনবাগে নিয়মিত প্রশিক্ষণ, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াচর্চার সুস্থ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ক্লাবটি ইতোমধ্যে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সুমন সকল পূর্ব ও বর্তমান সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বছরের পর বছর ধরে ‘সেনবাগ ক্রিকেট ক্লাব’ যে সুনাম ধরে রেখেছে তা সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব হত না। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যারা এই দীর্ঘ পথচলায় সবসময় আমাদের পাশে ছিলেন। আপনাদের নিরঙ্কুশ ভালোবাসা ও সহযোগিতা-ক্লাব সারাজীবন মনে রাখবে।”

আগামী প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ক্লাবে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা ইতোমধ্যে নানা আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, “সেনবাগ ক্রিকেট ক্লাব শুধু একটি দলের নাম নয়, এটি সেনবাগের ক্রীড়া ঐতিহ্যের প্রতীক।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ