শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা: নোয়াখালীতে ২ হাজার ৮০০ শিক্ষার্থীর উৎসবমুখর অংশগ্রহণ

প্রতিনিধির নাম / ২৭১ বার
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা: নোয়াখালীতে ২ হাজার ৮০০ শিক্ষার্থীর উৎসবমুখর অংশগ্রহণ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

শনিবার ( ১৫ নভেম্বর ) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং সারাদেশে একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। একই সময়, একই প্রশ্নপত্রে কেজি/নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

নোয়াখালী জেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রায় ২ হাজার ৮শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্রোতে মুখরিত ছিল প্রতিটি কেন্দ্র।

পরীক্ষা চলাকালে বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির উপদেষ্টা মো. খায়রুল বাশার, সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সেনবাগ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকের হোসেনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ছিল বোর্ড পরীক্ষার মতোই সুচারু ও সুশৃঙ্খল। অভিভাবকরা জানান, এ ধরনের মানসম্মত ও নিয়মতান্ত্রিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের বড় পরীক্ষার জন্য প্রস্তুত করবে।

সারাদেশের মতো নোয়াখালী জেলাও বৃত্তি পরীক্ষাকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবের মেলায়। শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের পরিশ্রমে পরীক্ষা সম্পন্ন হয় সফলভাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ