শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নবীনগর পৌর মহিলা দলের সমাবেশে মহিলাদের ঢল নবীনগরের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন এম এ মান্নান

প্রতিনিধির নাম / ৪৮৪ বার
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Oplus_131072

নবীনগর পৌর মহিলা দলের সমাবেশে মহিলাদের ঢল
নবীনগরের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেন এম এ মান্নান

মোঃ খলিলুর রহমান খলিলঃ১৮ অক্টোবর ২০২৫ রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার ভোলাচং মন্দির সংলগ্ন এলাকায় নবীনগর পৌর মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এম এ মান্নান।
তিনি তার বক্তব্যে নবীনগরের উন্নয়ন, জনসচেতনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

“বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নবীনগরের উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে কারণ জনগণই পরিবর্তনের মূল শক্তি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেনজেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,
নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,
, শ্রমিক দলের নেতা জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল, যুবদল নেতা শাহআলী, ও নাদির সহ নবীনগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও উজ্জীবিত উপস্থিতি এ সমাবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।মহিলা কর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে।
তারা বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ