শিরোনাম :
(১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে ক্রেতা সেজে-ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৩৪৮ বার
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নোয়াখালীতে ক্রেতা সেজে-ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার♦

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে পনের বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার ( ১৮ অক্টোবর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকার চিহিৃত ফেনসিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১টি মামলা বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ