শিরোনাম :
সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

মোঃ সুলতান উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ইটাখোলায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত 👁️

প্রতিনিধির নাম / ২১০ বার
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোঃ সুলতান উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ইটাখোলায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত 👁️

প্রতিবেদক, নরসিংদী:
মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে মোঃ সুলতান উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে নরসিংদীর ইটাখোলায় অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প।

চক্ষু সমস্যায় ভোগা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও ঔষধ সরবরাহের মাধ্যমে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান (মিন্টু মোল্লা)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আইয়ুব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১নং আহ্বায়ক সদস্য রোমান পাঠান।
এছাড়াও স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মানবিক এ উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে ফাউন্ডেশনের এই উদ্যোগকে “মানবসেবার বাস্তব উদাহরণ” হিসেবে অভিহিত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ