শিরোনাম :
নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ

প্রতিনিধির নাম / ২৫১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাঞ্ছারামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ

মো রোমন হায়দার (ব্রাহ্মনবাড়িয়া) বাঞ্ছারামপুর।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সুলতান বাড়িতে বুধবার (১৫ অক্টোবর) ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৪৮৩ জন প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৫১ জনের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, ৫৮ জনের ছানি পরীক্ষা সম্পন্ন হয় এবং ২৩৭ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এসআই রুহুল আমিনের চাচাতো ভাই মোহাম্মদ ফরিদ মিয়া। সঞ্চালনা করেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর শিরীন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) শেখ মুজাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাইয়ান রহমান রাবি।
এছাড়াও বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক (দাবি) ভানু লাল সরকার ও মো. ইবাদুল হক, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন, রূপসদী শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মহসীন আলী এবং এসএস লিড আব্দুল হান্নান।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ জাবের হাসান (এমবিবিএস, পিজিটি চক্ষু)।
ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই রুহুল আমিনের ভাতিজা আহসানুল্লাহ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ