শিরোনাম :
সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

পাঁচ দফা দাবিতে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ১০৩ বার
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পাঁচ দফা দাবিতে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক স্থানীয় জনগণের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে অতীতের যেকোনো সময়ের তুলনায় এ মিছিলটি ছিল ব্যাপক ও নজরকাড়া।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। এছাড়া বক্তব্য দেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন জরুরি। তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ