শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

গুলশান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অজয় কর খোকন গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ২৭৫ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

গুলশান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অজয় কর খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ‎আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‎

‎আজ ২৪শে সেপ্টেম্বর বুধবার সকালে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ‎

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গতকাল (২৩শে সেপ্টেম্বর) রাতে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা যাচাই করে ঠিক করা হবে।

ছাত্রলীদের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ