শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসায় খাবার বিতরণ

প্রতিনিধির নাম / ৪৮৭ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসায় খাবার বিতরণ

প্রফেসর ড. ‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎প্রবাসীদের অর্থায়নে মানবিক সেবামূলক আয়োজন – প্রশংসায় ভাসছে সংগঠনটি।

‎মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর ) দুপুরে নোয়াখালীর সেনবাগে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের উদ্যোগে এবং সৌদি প্রবাসী এক মহানুভব ব্যক্তির (নাম প্রকাশে অনিচ্ছুক) অর্থায়নে জামেয়া খাজুরিয়া মাদ্রাসায় প্রায় ২৫০ জন ছাত্রসহ ৩ শতাধিক মানুষের জন্য খাবার পরিবেশন করা হয়।

‎অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্যাহ, সংস্থার পরিচালক কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রবাসী ব্যবসায়ী শেখ কামাল, পরিচালক শহিদুল্লা মিন্টু, আবদুল মান্নান বাবলু, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি প্রমুখ।

‎স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আশপাশের মানুষ এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

‎সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন বল েন,
‎”প্রবাসীরা কেবল পরিবারের জন্যই নয়, সমাজের জন্যও কিছু করতে চায়। এই আয়োজন তারই অংশ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে প্রবাসীদের পাশে পাবেন সেনবাগবাসী।”

‎এসময় স্হানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ