শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম / ৩৭৩ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

প্রতিনিধি: রোমন হায়দার (বাঞ্ছারামপুর)

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছলিমাবাদ ইউনিয়ন তাতীদলের সভাপতি আব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন জাসাস সভাপতি আব্দুস ছালাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জি. কাজী দবির উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান নাজমুল হুদা, সদস্য, জেলা বিএনপি এবং ফারুক আহমেদ, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মীরা—খাইরুদ্দিন, হাসান মিয়া, মাইনুদ্দিন চৌধুরী, আপেল মাহমুদ, হানিফ মিয়া, মো. আশাবুদ্দিন, শাহা আলম, নুর মোহাম্মদ, মান্নান মিয়া, হযরত আলী, মেনু মিয়া, গিয়াস উদ্দিন, কবির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি ইঞ্জি. কাজী দবির উদ্দিন তার বক্তব্যে বলেন, “বিএনপির কর্মী হিসেবে নিজেদের নতুন করে নিবন্ধিত করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে।”

অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ