শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী’র পথসভা ও গণসংযোগ র‍্যালি অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৬২২ বার
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

মো. রোমন হায়দার (বাঞ্ছারামপুর)ঃব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাঞ্ছারামপুর পৌর উপজেলা কর্তৃক পথসভা, গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাতুরবাড়ি মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে গিয়ে পৌছে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এবং “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক”—এমন স্লোগানে মুখরিত হয় সমাবেশ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দাঁড়িপাল্লার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা প্রধান অতিথি হিসেবে পথসভা ও গণমিছিলে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ আবুল বাশার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহিমুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দীন সদি, পৌর সভার সভাপতি অধ্যাপ ক সিদ্দিকুর রহমান, পথসভায় উপস্থাপনা করেন, সাবেক পৌরসভা সভাপতি মো. মাসুদুর রহমান,আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য,মো এনামুল হক,মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী লিটন, মাওলানা খলিলুর রহমান প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ