খালেদা জিয়া–আওলাদ- নাহিদ সহ অসুস্থদের জন্য নরসিংদী সদর থানা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লা, নরসিংদী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার সন্ধ্যায় হাজিপুর ইউনিয়নে নরসিংদী সদর থানা শ্রমিক দলের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী থানা বিএনপির সহ-সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মহালম সরকার, নরসিংদী সদর থানা শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিদ সরকার, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শীলনন্দী ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, নজরপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা বিল্লাল হোসেন, হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওসমান সরকার, সদস্য উজ্জ্বল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দেশনেত্রীসহ সকল অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।