দখলের অভিযোগে যুবলীগ নেতা আক্কাস ভূঁইয়া গ্রেপ্তার! জমি
মোঃ খলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্কাস ভূঁইয়াকে জোরপূর্বক জমি দখলের অভিযোগে আটক করেছে পুলিশ।
১৫ আগস্ট ২০২৫ শুক্রবার দুপুরে তার নিজ এলাকা দৌলতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানুর ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্কাস ভূঁইয়ার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ আছে। এ বিষয়ে ভুক্তভোগী নাসিমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা আক্তার নামে এক নারীর জমি আক্কাস ভূঁইয়া জোরপূর্বক দখলের চেষ্টা করলে তিনি নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে আক্কাস ভূঁইয়ার বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩৮৫/৩৫৪/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এই মামলার ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর আক্কাস ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।