শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৩৫ বছরের খেদমত শেষে মুয়াজ্জিন খুরশিদ আলমের বিদায়

প্রতিনিধির নাম / ৪৩০ বার
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কোম্পানীগঞ্জে ৩৫ বছরের খেদমত শেষে মুয়াজ্জিন খুরশিদ আলমের বিদায়

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোলা হাজী বাড়ির দরজা (ব্যাপারী স্কুল সংলগ্নে) অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন খুরশিদ আলম অবসর নিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়।

মসজিদ সূত্রে জানা গেছে, খুরশিদ আলম টানা ৩৫ বছর বায়তুন নূর জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মসজিদের মোক্তবে শিশু ও কিশোরদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ৩৫ বছরের দীর্ঘ সময়ে তিনি নিষ্ঠা, আন্তরিকা ও দায়িত্বশীলতার সঙ্গে ধর্মীয় খেদমত করে গেছেন।

বাধ্যক্যজনিত কারণে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে খুরশিদ আলমকে উপহার সামগ্রী, নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় মুসল্লিরা বলেন, “খুরশিদ আলম দীর্ঘদিনের অবদান ও ত্যাগ এলাকাবাসী চিরদিন স্মরণ রাখবে। তিনি শুধু মুয়াজ্জিন নন, ছিলেন আমাদের সন্তান একজন সৎ শিক্ষক।”

বিদায়ের সময় খুরশিদ আলম সকলের কাছে দোয়া কামনা করেন, যেন জীবনের অবশিষ্ট সময় ইবাদত ও সুস্থতায় কাটাতে পারেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ