শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাউজানে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৬৮ বার
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

    রাউজানে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মিলন বৈদ্য শুভ,রাউজান, (চট্টগ্রাম):

    আসন্ন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাউজানে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত ১ আগষ্ট শুক্রবার রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে এই সভার আয়োজন করে রাউজান উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

    সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা সভাপতি দীপক তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
    প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি লিটন মহাজন লিটু।

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।

    সহ সভাপতি সমীর চন্দ্র দে,সাগর সেন,সহ অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সহ সাধারণ সম্পাদক বাপ্পা দাশ, সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী সহ আরো অনন্য সদস্য বৃন্দ।

    বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে রাউজান উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি গঠন করা হয়।

    সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও ভাবধারাকে ধারণ করে জন্মাষ্টমী উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই উৎসব সম্প্রীতির বার্তা বহন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, ধর্মীয় অনুষ্ঠান, সুরক্ষা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ