শিরোনাম :
(১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দশ বছর ধরে পুরনো কমিটি দিয়ে চলছে নেকমরদ হাটের কার্যক্রম: জনমনে প্রশ্ন:কতদিন চলবে এভাবে

প্রতিনিধির নাম / ২৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দশ বছর ধরে পুরনো কমিটি দিয়ে চলছে নেকমরদ হাটের কার্যক্রম:
জনমনে প্রশ্ন:কতদিন চলবে এভাবে
মো. সোহরাব হোসেন
রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র নেকমরদ হাট। স্থানীয় অর্থনীতি, কৃষি পণ্য বিপণন ও ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘ দশ বছর ধরে পুরনো কমিটি দিয়েই পরিচালিত হচ্ছে হাটটির কার্যক্রম। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও হাট ব্যবহারকারীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে হাট কমিটি পরিবর্তন না হাওয়ায় অনেক অনিয়ম, স্বজন প্রীতি ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত না হওয়ায় কমিটিতে গতিশীলতা ও জবাবদিহিতা নেই। ফলে অবৈধ দখল, চাঁদাবাজ ও সুষ্ঠু হাট ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান “হাটে কে কোথায় বসবে, দোকান কোথায় থাকবে সে সিদ্ধান্তগুলো পুরনো কয়েকজনই নিয়ে থাকেন। অনেক সময় নতুন ব্যবসায়ীরা হয়রানির শিকার হন”।
জানা গেছে, বর্তমান হাট কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি শারীরিকভাবে প্রায় অচল অবস্থায় রয়েছেন, এবং বেশিরভাগ সময়ই বাড়িতে অবস্থান করেন,ফলে কমিটির নেতৃত্বে কার্যকর উপস্থিতি নেই তার। যা হাট ব্যবস্থাপনায় স্থবিরতা সৃষ্টি করছে।
একজন প্রধান ব্যবসায়ী – নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হাটের সভাপতি প্রায় অচল। এখন সময় এসেছে নতুন ও কার্যকর একটি কমিটি গঠনের, যাতে সকল ব্যবসায়ীর অংশগ্রহণ ও মতামত প্রতিফলিত হয়। ”
স্থানীয় সচেতন মহলের মতে, হাট কমিটিকে নিয়মিত হালনাগাদ না করলে অনিয়ম বেড়ে চলবে, এবং জনসেবার পরিবর্তে তা কিছু ব্যক্তির নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকবে।
ব্যবসায়ীদের দাবি, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত একটি স্বচ্ছ, কার্যকর ও অংশগ্রহণমূলক কমিটি গঠন করা হোক। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে নেকমরদ হাট আবারও প্রাণ চঞ্চল ও উন্নয়ন মুখি হয়ে উঠবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ