শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় বিএনপি’র সদস্য নবায়ন সদস্য ফরম শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম / ৩৭৭ বার
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুতুবদিয়ায় বিএনপি’র সদস্য নবায়ন সদস্য ফরম শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া, কক্সবাজার

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) ২৫ ইং বিকাল তিনটার দিকে উপজেলা বিএনপি’র বড়ঘোপ ডাক বাংলোর পাশে, প্রধান কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচি অনুষ্ঠানটি উপজেলা বিএনপির আহ্বায়ক দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথির বক্তব্যে রেখেছেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী।
তিনি বক্তব্যে বলেন বিএনপি পরিবার কে নতুন রূপে সাজানুর জন্য সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে এই ফরমে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সারা বাংলাদেশে এই কার্যক্রম চলতেছে ওয়ার্ড থেকে ইউনিয়ন ও উপজেলা এবং জেলা এই নিয়মে।

এসময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন,

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু মুছা কুতুবী,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেউল করিম রাজু, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজম উদ্দিন নাজু, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া সহ ইউনিয়ন এবং ওয়ার্ডে সিনিয়র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ