শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম / ২৪০ বার
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রমজান আলী, কোম্পানীগঞ্জ নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার, ২৭ জুলাই ২০২৫, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইব্রাহিম (৫) ও মো. নাদিম (৪)। ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমানপ্রবাসী শরীফের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবারের সদস্যরা জানান, সকালে বৃষ্টির মধ্যে ইব্রাহিম ও নাদিম মাছ ধরতে গিয়ে পুকুর পাড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলা হয় এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ