শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মেধাবৃত্তি উৎসব অনুষ্ঠিত ‎

প্রতিনিধির নাম / ৪৪৮ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মেধাবৃত্তি উৎসব অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মেধাবৃত্তি উৎসব ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

‎সোমবার ( ৯ জুন ) দুপুরে নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর মেধাবৃত্তি উৎসব ২০২৫ ইং সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি উৎসব ২০২৫ ইং অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির প্রয়াসে লায়ন সৈয়দ হারুন এমজেএফ নিজ হাতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজে মেহমানদারী করেন ও পরে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ।

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মো: হুমায়ূন কবির, এসএফ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাজেদা রশীদ শেলী, চাচুয়া হাজী আকবর আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অভিভাবকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ হলো-
‎সেনবাগ আইডিয়াল হাই স্কুল, সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়, উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

‎এসময় মেধাবৃত্তি উৎসব ২০২৫ ইং অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত  ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ