শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

রাউজান গাউছিয়া হক কমিটি ফকির তকিয়া শাখার উদ্বোধন

প্রতিনিধির নাম / ২৪৫ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

রাউজান গাউছিয়া হক কমিটি ফকির তকিয়া শাখার উদ্বোধন

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

গাউছুল আজম হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর পবিত্র চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মুন্সিরঘাটা শাখার আওতাধীন ফকির তকিয়া ইউনিট শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আজিমুশান মিলাদ ও ছেমা মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ৩০মে জুমাবার বাদে এশা পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে আলোচক ছিলেন রাউজান উপজেলা ‘খ’ জোনের সমন্বয়ক মাওলানা মহিম উদ্দীন, ফকির তকিয়া পাড়া এবাদতখানার পেশ ইমাম মাওলানা মফিজুর রহমান। মুন্সিরঘাটা শাখার সভাপতি মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রনির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘গ’জোনের সমন্বয়ক নাজিম উদ্দীন কালু, ফকিরহাট শাখার উপদেষ্টা মোহাম্মদ নাছির উদ্দীন, চট্রগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন হিরা, শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ নাইম, মোহাম্মদ হেলাল, মুন্সিরঘাটা শাখার সাবেক সভাপতি জসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুপন বড়ুয়া,মোহাম্মদ রিমন প্রমুখ। এছাড়াও এসময় প্রস্তাবিত ফকির তকিয়া ইউনিট শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যন্যা সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ছেমা মাহফিল পরিচালনা করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী গোষ্ঠীর সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম। পরিশেষে চট্টগ্রাম মোটর মালিক সমিতির নবগঠিত কমিটিতে ইমরান হোসেন হিরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মুন্সিরঘাটা শাখা ও প্রস্তাবিত ফকির তকিয়া ইউনিট শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ