শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রো. মো. বিল্লাল হোসেন, গ্রাম আকবপুর, ডাকঘর গাজীপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা ঠিকাদারী লাইসেন্স বাতিল

প্রতিনিধির নাম / ২৯৪ বার
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Oplus_131072

মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রো. মো. বিল্লাল হোসেন, গ্রাম আকবপুর, ডাকঘর গাজীপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা ঠিকাদারী লাইসেন্স বাতিল

মোঃখলিলুর রহমান খলিলঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার নামে ইস্যু হওয়া ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই সংক্রান্ত আদেশ জারি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এতে সই করেন এলজিইডির কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মেসার্স ইসরা্ত প্রোপাইটর বিল্লাল হোসেনের কাছেও পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ, প্রো. মো. বিল্লাল হোসেন, গ্রাম আকবপুর, ডাকঘর গাজীপুর, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সীমিত দরপত্র পদ্ধতিতে তালিকাভুক্ত ঠিকাদার। এই ঠিকাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাইসেন্সের কার্যকারিতা বাতিল করা হলো। লাইসেন্সের মূল কপি এলজিইডির কাছে সংরক্ষিত রয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের পর বিষয়টি আলোচনায় আসে। এরপর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন এবং বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টটি তুলে দেওয়া হলো: “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

গতকাল রাত ৯ টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজনবোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোন ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোন লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ