শিরোনাম :
আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ক্যাপ্টেন সৈয়াদ আবু আহাদ ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইব্রাহিমপুর ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো -মির্জা সালাউদ্দিন সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ‎আলমনগর ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জামায়াতের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম / ১৮৯ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জে জামায়াতের ঈদ উপহার সামগ্রী বিতরণ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে ১শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উল্যাহ লিটন এর বাড়ির দরজায় এসব সমাগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলনে, আপনাদরে চাহদিা অনুযায়ী এই উপহার কিছুই না।দেশের বৃহত্তর মানুষের কল্যাণে একদল ন্যায় পরায়ণ, সৎ, আল্লাহ ভীরু লোক প্রয়োজন। তাহলেই দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

চরকাঁকড়া ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর হোসাইন এর সঞ্চালনায় ও ৩নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, সরকারি মুজিব কলেজ শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, চরকাঁকড়া ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ হোসেন, চরকাঁকড়া ২নং ওয়ার্ড শাখার সেক্রেটারী মোঃ সাইফ উদ্দিন, ৩নং ওয়ার্ড সহ-সভাপতি আবিদুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ