শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

প্রতিনিধির নাম / ১৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে যোহরের নামাজের পরে পৌরশহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত মুসল্লিরা ফিলিস্তিনে বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা রকম স্লোগান দিতে থাকে। এবং শেষে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা রজব আলী, হাফেজ মাওলানা আনিসুর রহমান, আশরাফুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন সহ সারাবিশ্বে মুসলিমদের বাঁচাবার তাগিতে আমাদের দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ করতে হবে। এমনকি রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে বৃহৎস্বার্থে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যের ডাক দেওয়ার আহবান জানান বক্তারা।

বক্তব্য শেষে নিহতদের স্মরণে মোনাজাত করেন জাহাঙ্গীর হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ