শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সিরাজপুরে ওলামাদের সম্মানে জামায়াতে ইসলামী ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সিরাজপুরে ওলামাদের সম্মানে জামায়াতে ইসলামী ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ওলামাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিরাজপুর জামেয়া ইসলামিয়া এমদাদিয়া মাদ্রাসার হলরুমে মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেদের সঞ্চালনায় এবং উলামা বিভাগ সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে উলামা-মাশায়েখ ও ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে দারসূল কোরআন পেশ করেন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মাহবুবুর রহমান ওসমানী এবং উপজেলা ওলামা সভাপতি ও বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, সেক্রেটারি ইকবাল হোসেন, যুব সভাপতি গোফরান উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সিরাজপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা ছফি উল্যাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জের সহ-সেক্রেটারি মাওলানা ইউসুপ ওবায়দি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ