শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রতিনিধির নাম / ২১৫ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নোয়াখালীতে ১২০ কোরআনে হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

রোববার ( ১৬ মার্চ ) দুপুরে জেলার বেগমগঞ্জ মডেল মসজিদে নোয়াখালী জেলা উত্তর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআনের হাফেজদের সম্মানিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবির। সংবর্ধনা অনুষ্ঠানে ১২০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। প্রত্যেক হাফেজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্রেস্ট ও সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য প্রয়োজন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কোরআনের হাফেজরা। ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।

নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কোরআন নাযিল হয়। কোরআনের আলোকেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানাই আমি। মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক এই চাওয়া ছাত্রশিবিরের। পূর্বের ফ্যাসিস্ট শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা উত্তর শাখা শিবিরের অফিস সম্পাদক আমিমুল ইহসান ফাহাদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, সাহিত্য সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ