শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউটিউব দেখে হাত বোমা তৈরি করে পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুই জন আহত

প্রতিনিধির নাম / ২০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউটিউব দেখে হাত বোমা তৈরি করে পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুই জন আহত

মোঃখলিলুর রহমান খলিলঃ ০৫/০৩/২৫ রোজ বুধবার সকাল দশটায় সলিমমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায় কাদৈর গ্রামের কাউসার মিয়ার ছেলে নিজামুল দীর্ঘদিন ধরেই মোবাইলে আসক্ত, সে মোবাইল দেখে মোবাইলে ইউটিউব দেখে বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করে, এর ধারাবাহিকতাই সে দীর্ঘদিন ধরে হাত বোমা তৈরির চেষ্টা করে আসছিল, হাত বোমা তৈরি করে সে বুধবার সকাল দশটায় সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়ার বসতবাড়ির পাশে পরীক্ষামূলকভাবে ফাটায়, বোমার শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, লোকজন নিজামুলকে ধরে ফেলে, নিজামুল কে বোমা ফাটানোর বিষয়ে প্রশ্ন করলে সে প্রথমে অস্বীকার করে, জালাল মিয়া পকেট চেক করে একটি বোমা পাই বোমাটি দুই পক্ষের কাড়াকাড়িতে বোমাটি নিজামুলের হাতে ফুটে যায় এতে করে বোমা বিস্ফোরণের ফলে নিজামুল ও জালাল মিয়া গুরুতর আহত হয়।আহত দুইজনকে গ্রামবাসী উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। জালাল মিয়া চোখে, হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। নিজামুলের দুই হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে তথ্য পেয়েছি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছি যতটুকু জানি সে দীর্ঘদিন ধরেই ইউটিউব দেখে এইসব তৈরি করত, তার তৈরি একটি বোম উদ্ধার করতে গিয়েই মূলত দুই পক্ষের হাতাহাতিতেই দুর্ঘটনাটি ঘটে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ