শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা, বদলি বাণিজ্য ও নবীনগর পৌরসভার কর্মচারী মোমিনকে বদলীর প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম / ২৭২ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্য এবং নবীনগর পৌরসভার এক কর্মচারীর বদলীর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নবীনগরে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
ছাত্রদের অভিযোগ নবীনগরে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্যের সাথে একটি সিন্ডিকেট জড়িত। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
তারা আরও বলেন, ছাত্রদের নাম বিক্রি করে নবীনগর পৌরসভার অফিস প্রধান আবদুল মোমেনকে বদলী করা হয়েছে শুধু মাত্র পৌরসভার স্টোর কিপার জাহিদকে প্রমোশন দেওয়ার জন্য। অনৈতিক এ বদলির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। ছাত্রদের দাবি, অবিলম্বে মোমেনের বদলির আদেশ বাতিল করা হোক,নতুবা জায়েদ ও পৌর সচিবকে বদলি করা হোক।
এসময় ছাত্ররা দাবি করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নবীনগরের শহীদের নামে নবীনগর সদরের প্রাণ কেন্দ্র কলা বাজারের লিজ বাতিল করে ওই স্থানে স্মৃতিস্তম্ভ করা হোক।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, আবদুল মোমেন শারীরিকভাবে অসুস্থ,মানবিক দিক বিবেচনা করে তার বদলির বিষয়টি আমরা কাজ করছি। তিনি আরও বলেন, কলা বাজারের লিজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ছাত্রদের দাবি অনুযায়ী শহীদের নামে স্মৃতিস্তম্ভ করার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ