শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মরহুম আব্দুল হান্নান ভূঁইয়া স্মৃতিবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

মরহুম আব্দুল হান্নান ভূঁইয়া স্মৃতিবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত

মোঃ শাহ আলম খন্দকার ও এখলাছ উদ্দিন পিন্টুর যৌথ প্রতিবেদন ঃ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায়ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মরহুম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মৃতি বৃত্তি পরীক্ষায় নবীনগর উপজেলা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট-১২৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল A গ্রেডে১০ জন ছাত্র-ছাত্রী সাধারণ গ্রেডে ১৫ জন ছাত্র- ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদেরকে পুরষ্কার বিতরণ করা হয়।

তাছাড়া একই মঞ্চে আরো দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব গাজী মোঃ নাসির উদ্দিনের পৃষ্ঠপোষকতায়
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২০২৪ ইং ও শিক্ষা ক্ষেত্রে অন্যান্য অবদান রাখা জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল মোতালেবকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

মরহুম আবুল কাশেম স্মৃতি তহবিল শিক্ষা উপকরণ ২০২৫ ইং প্রদান করেন মোঃ রেজাউল করিম। সবগুলো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের। তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন – সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা – এটিএম রেজাউল করিম সবুজ।পুষ্ঠপোষকতা -বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমেরিকান প্রবাসী মোঃ সোহেল রানা ভূইয়া।আয়োজনে সহযোগিতা করেন জাফরপুর গ্রামের সর্বস্তরের জনগণ।অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল মাস্টার ,জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মোতালেব, মোঃ মামুন ভূঁইয়া , রেজাউল করিম, রফিকুল হক, রবি মেম্বার, গাজী মোঃ একলাছ উদ্দিন পিন্টু , মহিবুর রহমান, নজরুল ইসলাম, সাদেক ভূঁইয়া, মকবুল হোসেন প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ