শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নবীনগরের পঞ্চবটি মন্দিরে চুরি, জড়িত থাকার অভিযোগে আটক ১

প্রতিনিধির নাম / ২৫৩ বার
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নবীনগরের পঞ্চবটি মন্দিরে চুরি, জড়িত থাকার অভিযোগে আটক ১

মোঃখলিলুর রহমান খলিল নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ১৫/০১/২০২৫ বুধবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায়, আমি প্রতিদিনের মতো রাতে পুজো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি দুটি মন্দিরের তালা ভেঙে পড়ে আছে। সিসি টিভি ফুটেজ দেখে বুঝতে পারলাম ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সংঘবদ্ধ দু’জন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙ্গে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সর মধ্যে দুটির তালা ভেঙ্গে টাকা নিয়ে যায় এবং একটি দান বাক্সের তালা ভাঙ্গতে না পেরে পুরো দান বাক্সটি কাধেঁ তুলে নিয়ে যায় তারা।
চোরেরা লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূলব্যান জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য তিন থেকে চারলক্ষ টাকা হবে।

স্থানীয়রা জানান, বিগত সরকার পতনের পর থেকে এলাকায় প্রায়ই চোরের উপদ্রব বেড়ে গেছে তারই ধারাবাহিকতায় লোকনাথ আশ্রমেও চুরির ঘটনা ঘটে। এতে করে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রাদায়ের মানুষ জন আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সাথে জড়িত মানিক নামের এক যুবককে আটক করেছে। তার ভাষ্যমতে অর্থ উদ্ধার ও স্বর্ন উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

লোকনাথ আশ্রমের সভাপতি সমর বনিক জানান, তিনটি দান বাক্সের কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণসহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশাকরি নবীনগর থানা পুলিশ চোরকে ধরতে পারবেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি ঘটনার আলামত সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের অভিযান চলছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ