শিরোনাম :
ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

পবিত্র বড়দিন-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৩৮৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

পবিত্র বড়দিন-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে পবিত্র বড়দিন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । পুলিশ কমিশনার মহোদয়
পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের কথা জানান। পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ।

উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‍্যাব, আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিনিধি সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও গাজীপুরে অবস্থিত সকল চার্চের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ