শিরোনাম :
হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ক্রীড়া ও চিকিৎসা সামগ্রী বিতরণ সীমান্তবর্তী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ বাবা-কে খুঁজি ।। কামাল হোসেন মাহমুদ ।। আমার সেই চিরচেনা আলম নগর–লেখক সফিকুল ইসলাম সফিক নবীনগরে জল্লী বাড্ডা খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক। সাপে দংশন করার রোগীদের বোদা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়। নবীনগর উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আমাদের খোলা চিঠিঃ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক সেনবাগে রাতের সড়কে রক্তাক্ত ট্র্যাজেডি : দুই সহোদরের মৃত্যু
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

প্রতিনিধির নাম / ৩৭০ বার
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নবীনগরে শীতার্তদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কম্বল বিতরণ
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নবীনগর শাখার উদ্যোগে শনিবার রাত ৮ টা থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার পৌর সদর বাজার থেকে শুরু করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তজ্জব আলী মার্কেট ও হাসান শাহ মাজারে থাকা ছিন্নমূল ও অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোহেল খান, সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম ।

সভাপতি মো. হেলাল খান বলেন, আমরা সংবাকর্মীরা কেবল কলম সৈনিক হলেই চলে আমাদের চারপাশের অসহায় মানুষদের পাশেও সাধ্যমত দাঁড়ানো উচিত। আমাদের সাংবাদিক সংগঠন থেকে মানবিক সহায়তার ধারা সব সময় অব্যাহত আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

সাধারণ সম্পাদক মো. সোহেল খান বলেন, আমাদের সংগঠন করার পর থেকে যে কোন ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ সব সময় করার জন্য যেনো আল্লাহ সে তৌফিক দান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ