শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নবীনগর পৌর সদরে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম / ৪০৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Oplus_131072

নবীনগর পৌর সদরে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (১৪) নবীনগর পশ্চিম পাড়ার মাছ ব্যবসায়ী ছোট্ট মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। আব্দুর রহমানের বাবা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, পৌর এলাকার পশ্চিম পাড়া সরকারি রাস্তার কাজে বালুবাহী একটি ট্রলি বালু নিয়ে যাওয়ার সময় রাস্তার কাজ দেখতে আসা একটি শিশু ট্রলির চাপায় মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ