শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নবীনগরে জননেতা মাহবুবুল আলম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে মনতলা টু সীতারামপুর সেতু মাহবুবুল আলম সেতু নামকরণের দাবী

প্রতিনিধির নাম / ১৩৫৭ বার
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

মোঃখলিলুর রহমান খলিল জনতা নিউজ

নবীনগরে জননেতা মাহবুবুল আলম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে মনতলা টু সীতারামপুর সেতু মাহবুবুল আলম সেতু নামকরণের দাবী !

  1. মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মাহবুবুল আলম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলার দৌলতপুর মার্কেট প্রাঙ্গনে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বায়েজিদ আহাম্মদ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য ফখরুল আলম টনিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ রুপ মিয়া, সাবেক মেম্বার মোঃ আবু কালাম, আব্দুল জলিল, মোঃ শফিউল্লাহ্ প্রমুখ।

স্মরণসভায় বক্তাগণ মাহবুবুল আলমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করার পাশাপাশি গত ২০২১ সালের স্মরণ সভায় নবীনগরের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পির প্রতিশ্রুত অনুযায়ী সিতারামপুর টু মনতুলি নির্মিতব্য সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণের দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
স্মরণসভা সঞ্চলনা করেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহ-সভাপতি সাংবাদিক এম. নুরুল আলম সরকার।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ