শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়!
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কুমিল্লা হোমনায় শিয়ালের কামড়ে ২১ জন আহত

প্রতিনিধির নাম / ৫১২ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা হোমনায় শিয়ালের কামড়ে ২১ জন আহত

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামে শিয়ালের কামড়ে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) কয়েকটি শিয়াল বসত বাড়িতে ডুকে নারী,পুরুষ, ২জন শিশু ও একজন ৮৫ বছরের বৃদ্ধাসহ মোট ২১ জনকে কামড়িয়ে আহত করে।

জানাযায়, সকাল থেকে হঠাৎ করেই শিয়ালগুলো যাকেই সামনে পাচ্ছে তাকেই কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে একজন ৬ মাসের গর্ভবতী মহিলা আছে। সবাই কে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের কে ভ্যাকসিন প্রদান করা হয়।

এদিকে শিয়ালের আক্রমণে গ্রামের মানুষদের মনে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একটি শিয়াল কে পিটিয়ে হ’ত্যা করে। এছাড়াও সবাই সতর্কবস্থানে আছেন।

উল্লেখ্য বর্তমানে বর্ষার পানি চারদিকে বেড়ে যাওয়াতে শিয়ালগুলো খাদ্য সংকট ও থাকার জায়গা সংকটের কারনে লোকালয়ে বেড়িয়ে আসছে। আর যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। তাই সবাইকে সর্বদা সতর্ক থাকার আহবান করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ