শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রতিনিধির নাম / ৫১৭ বার
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় নবীকূলের শিরমনি, বিশ্বনবী ও রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০ টার দিকে একটি জশনে জুলুস হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তৈয়েবিয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসার মাঠে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আল কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী ফন্ট্রের সভাপতি, মোঃ কবীর হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম,আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান,ইসলামী ফ্রন্টের সাহিত্য সম্পাদক হাফেজ নিজামুদ্দিন, যুব সেনা সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, যুবসেনা সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন,ছাত্র সমাজ সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মমিনুল হক প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ