শিরোনাম :
হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ক্রীড়া ও চিকিৎসা সামগ্রী বিতরণ সীমান্তবর্তী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ বাবা-কে খুঁজি ।। কামাল হোসেন মাহমুদ ।। আমার সেই চিরচেনা আলম নগর–লেখক সফিকুল ইসলাম সফিক নবীনগরে জল্লী বাড্ডা খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক। সাপে দংশন করার রোগীদের বোদা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়। নবীনগর উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আমাদের খোলা চিঠিঃ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক সেনবাগে রাতের সড়কে রক্তাক্ত ট্র্যাজেডি : দুই সহোদরের মৃত্যু
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

০২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম / ৫১৯ বার
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

০২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২৪ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের পশ্চিম পাঠান পাড়া খাঁন অটো গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-পুরাতন বাজার (স্বর্ণ পট্টি), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ