শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম

প্রতিনিধির নাম / ৫৭১ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম

জিহাদ হোসেনঃ- ঢাকা,রিপোর্টার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চার তলা বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ৪ তলা ভবনের ৩য় তলার একটি এপার্টমেন্ট থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পরবর্তীতে এটিইউ বম্ব স্কোয়াডের সদস্যরা বাড়ির সামনে ফাকা জায়গায় বোমাগুলো এক এক করে নিষ্ক্রিয় করে দেয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত অভিযানে কাউকে আটক করা হয় নি।

এর আগে, সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউয়ের সদস্যরা। অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. সানোয়ার হোসেন জানান, গত মাসের ৮-৯ তারিখে নেত্রকোনা জেলায় একটি অভিযান পরিচালনা করি, নেত্রকোনা জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখান থেকে আমরা একটা ডেন পাই। সেই তথ্যের ভিত্তিতে আমাদের দেশ ব্যাপি একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল কক্সবাজার থেকে ১জনকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাজ করা শুরু করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ