শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২

প্রতিনিধির নাম / ৭৪৩ বার
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য সহ নিহত-২

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম লিডার (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজের সামনে স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে বসে গল্প করার সময়,আব্দুস সালাম সহ তার দলবলের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটে। এতে বোমা বিস্ফোরন ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সালামের সাথে থাকা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন (৪২) নিহত হন। এ ঘটনায় আরো দুজন মারাত্মক আহত হয়েছেন,তারা হলেন আওয়ামীলীগ কর্মী আব্দুস সালাম টিটু ও আব্দুর রহিম বাদশা। টিটুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,রাত সাড়ে ৮টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রাম এলাকায় হঠাৎই প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরন ও গুলি চালিয়ে হামলা করে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের উপর। তিনি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আহত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে,সেখানে স্কুল শিক্ষক আব্দুল মতিনকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। বর্তমানে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ