শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম / ৮৩০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের নতুন স্মরণিকা নির্ভীক প্রকাশ হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক যুগপূর্তি উপলক্ষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ স্মরণিকাটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন কালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। এ সময় প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা ‘নির্ভীক’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ