শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় ফাঁস নিল কিশোরী

প্রতিনিধির নাম / ৭৫৭ বার
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় ফাঁস নিল কিশোরী

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর চাটখিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরজাহান আক্তার পিও (১৭) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে।

শুক্রবার (২১ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন তছলিম মিয়ার ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পিও চলতি বছর স্থানীয় ভীমপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা তাকে মৌখিক ভাবে নামাজ ও পড়ালেখা না করায় শাসন করে। এরপর সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ