শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জয় বাংলা কর্নসাট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮২৩ বার
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জয় বাংলা কর্নসাট অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয় বাংলা কর্নসাট অনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ২১ জুন ) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঈদ পরবর্তী ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জয় বাংলা কর্নসাট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু ও জিহান আল রশীদ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ।

আবুল ফারাহ পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আলম সোহান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আলো।

কর্নসাট উদ্বোধন করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ সংসদীয় আসনের সাংসদ মামুনুর রশীদ কিরন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মামুনুর রশীদ কিরন এমপি’র সহধর্মিণী জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী , চৌমুহনী পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার।

সার্বিক সহযোগিতায় ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল আলম, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক গাজী নূর হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মানা, ভিপি টুটুল, ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, অগ্রযাত্রা খেলাঘর আসরের সভাপতি এম.ওবায়দুল হক জুয়েল,আশরাফুল ইসলাম জয় প্রমুখ।

কর্নসাটে গান পরিবেশন করে জনপ্রিয় কন্ঠ শিল্পী ফরিদা পারভীন, সংগীত শিল্পী ইমরান, দর্শক মাতোয়ারা শিল্পী লায়লা এবং শিরোনাম হীন ব্যান্ডদল। এছাড়াও স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে।

এসময় অনুষ্ঠান উপভোগ করেন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ, হাজার হাজার দর্শক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ