শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

রানীশংকৈলে বিনামুল্যে সার-বীজ বিতরণ

প্রতিনিধির নাম / ৮০৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রানীশংকৈলে বিনামুল্যে সার-বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আমন ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামুল্যে সার ও উপসী জাতের বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯.০৫ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে সার বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, সারমিন আক্তার, উপজেলা জা’পা সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলামসহ উপকারভোগী কৃষক/কৃষাণিরা উপস্থিত ছিলেন।
এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রানীশংকৈল উপজেলার ২১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ০৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ