শিরোনাম :
নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

মির্জাগঞ্জে দুইজনের ‘হ্যাটট্রিক’ জয়

প্রতিনিধির নাম / ৭৫০ বার
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
Oplus_131072

মির্জাগঞ্জে দুইজনের ‘হ্যাটট্রিক’ জয়

মো:শফিকুল ইসলাম
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে খান মো: আবু বকর সিদ্দিকী ( কাপ পিরিচ) সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয় করেন তিনি। রবিবার ( ৯ জুন ) উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ২৪৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল (ঘোড়া প্রতীক) প্রতীক নিয়ে পেয়েছেন ২০৮৯২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীক নিয়ে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৬৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীক নিয়ে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম,তিনিও পেয়েছেন হ্যাটট্রিক জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা (কলস) নিয়ে পেয়েছেন ১৭৯১২ ভোট। নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৩ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ