শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রানীশংকৈল কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ১জনের জেল।।

প্রতিনিধির নাম / ১১২৭ বার
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

রানীশংকৈল কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ১জনের জেল।।

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় মোঃ মোস্তফা রহমান নামে এক হাট ইজারাদারের সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ ৮ ই জুন শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার।
সরজমিনে গিয়ে জানা যায় গত ১ জুন শনিবার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা অপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ছাগল ১৮০ টাকা করে টোল আদায় করছিলেন এই খবর পেয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছিলেন।

কিন্তু আইনকে তোয়াক্কা না করে আবারও হাটের ইজারাদার আজ পূর্বের মতো অতিরিক্ত টোল আদায় করছিলেন।

এই খবর পেয়ে কাতিহার হাটে গিয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার অতিরিক্ত টোল আদায় করায় ২০০৯ আইনের ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ইজারাদারের এক সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আমাদের প্রতিবেদককে বলেন এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ