শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক টাকার চেক-অনুদান ও ভিক্ষুকদের ভেড়া বিতরণ

প্রতিনিধির নাম / ৭৯৯ বার
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক টাকার চেক-অনুদান ও ভিক্ষুকদের ভেড়া বিতরণ

মোঃ নুর সাইদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর ধামইরহাটে ২৯১ জনের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২৫ লক্ষাধিক টাকার চেক, শিক্ষার্থী ও দুঃস্থ্যদের মাঝে নগদ অর্থ ও ভেড়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলা উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী ৮০ জনকে ও ৫০ বছর বয়সের উর্ধে বয়স্ক নারী-পুরুষ ১৫৫ জনের মাঝে নগদ ৪ লাখ ১১ হাজার ২৫০ টাকা এবং ভিক্ষুক পূনর্বাসনের লক্ষে ২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৮ জন ভিক্ষুককে ২টি করে উন্নত গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, অনুষ্ঠানের সঞ্চালক যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ