শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৩ বার
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

রাণীশংকৈলে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ ও কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লুমিনাস গ্রুপের উদ্যোগে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক মো. আর. এম. রাসেল এবং রুহুল আমিন। কৃষি আলোচক হিসেবে বক্তব্য দেন মিরাকেল এগ্রোর পরিচালক মোমিনুল ইসলাম মুনেম।

বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ, রোগ-পোকা দমন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় লুমিনাস গ্রুপের পরিচালক মো. আর. এম. রাসেল কৃষকদের উদ্দেশ্যে কীটনাশকের নিরাপদ ও সঠিক ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতির মাধ্যমে কীটনাশকের ব্যবহার কমিয়ে কীভাবে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সচেতনতা, সঠিক পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব।

সম্মেলনে লুমিনাস গ্রুপের বিভিন্ন কৃষি উপকরণ, বালাইনাশক এবং ফসল সুরক্ষা প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিবিদ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ