শিরোনাম :
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ক্যাপ্টেন সৈয়াদ আবু আহাদ ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইব্রাহিমপুর ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো -মির্জা সালাউদ্দিন সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ‎আলমনগর ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস

প্রতিনিধির নাম / ৯৬ বার
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন, তিনি ইতিমধ্যে নবীনগরে আলোড়ন সৃষ্টি করেছেন। নির্বাচনী লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন।
আজ ৮ ই ফেব্রুয়ারি রোজ রোজ রবিবার নবীনগর ঐতিহাসিক হাই স্কুল মাঠে ফুটবল প্রতীকের প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভা উপলক্ষে দুপুর ২ টার পর থেকেই নবীনগরের ২১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলে দলে মিছিলে মুখরিত হয়ে ওঠে নবীনগর সদর বাজার। বিকাল চারটা নাগাদ নেতাকর্মী ও সর্বসাধারণের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নবীনগর হাইস্কুল মাঠ।এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর বিএনপি’র সভাপতি আবু সায়েদ,সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সাবেক সভাপতি আলী আজম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রুবেল, সাবেক উপজেলা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ, সাবেক সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক গোলাম সামদানী, সাবেক জেলা বিএনপির সদস্য হাজী ফুরকান উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাবেক চারবারের সংসদ সদস্য কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের সুযোগ্য উত্তরসূরী। তিনি ফুটবল প্রতীক নিয়ে ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। তাপস বক্তব্যে বলেন নবীনগরে ৫ আগস্টের পরে যে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি হয়েছে তা বিগত ১৭ বছরেও হইনি, নবীনগরের শান্তিপূর্ণ রাজনীতির পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রী মহল বিএনপির অফিসে আগুন লাগিয়েছে, আমার ব্যানার আগুন লাগিয়েছে, তাদের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমার সাথে যারা রয়েছেন আমি সহ আমার সহকর্মীদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এতেও আমরা কোন ভীত নই, স্পষ্ট জানিয়ে দিতে চাই এই বহিষ্কার থেকেই নবীনগরে ইনসাফের রাজনীতির আবিষ্কার হবে ইনশাআল্লাহ।
তিনি কান্না জনিত কন্ঠে নবীনগরের মা বোন সহ সর্বসাধারণের নিকট ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ