শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রতিনিধির নাম / ১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের পোস্ট অফিস সড়কে ওয়ান ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অরাজনৈতিক ও সামাজিক মানবিক সংগঠনটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার অন্যতম পরিচালক এবং সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মহিন উদ্দিন মহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক নুর মোহাম্মদ সিআইপি, ওমর ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম বাদশা।

এছাড়াও বক্তব্য রাখেন-সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুরুল ইসলাম,
সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, খাজুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অফিসের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আব্দুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী মহল।
দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ