শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ ।

প্রতিনিধির নাম / ১৫০ বার
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ ।
‎স্টাফ রিপোর্টারঃ
‎ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ডেমরা থানার আওতাধীন ডগাইর এলাকার জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার  লুটপাটের অভিযোগ উঠেছে  ।

‎মামলা ও অভিযোগ  সূত্রে জানা যায়,সাইনবোর্ড মোড় সংলগ্ন মতিন সাউদ রোডের পূর্ব পাশে জয়নাল আবেদীন তার নিজ জায়গায় ১৮ বছর যাবত  দোকানপাট ও খামার করে আসছে। গত বছরের ১৫ ই মার্চ  মাহবুবর রহমান খান,সবুজ সহ ৫০/৬০ জনের একটি গ্রুপ আচমকা হামলা চালিয়ে তার প্রতিষ্ঠানগুলোতে  লুটপাট করে।একই বছরের ১৮ই জুন,৭ই জুলাই, পহেলা ও ২৭ সেপ্টেম্বর  এবং ১০ ই অক্টোবর ও ১৬ নভেম্বর হামলা ও লুটপাট,মারধর  করে। প্রতিকার পেতে ২০২৫ সালের ৩১ মে ডিএমপির ডেমার থানায় একটি চাঁদাবাজ মামলা যার নাম্বার-৪৪ ও এই বছরের ৬ই জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানা অভিযোগ করে জয়নাল আবেদীন ।

‎এবিষয়ে সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়,পতিত আওয়ামী লীগের  অঙ্গ সংগঠন মৎসজীবি লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজকে সামনে রেখে মাহবুবর রহমান জয়নাল আবেদীনের দখলে  থাকা জায়গা নিজের দাবি করে এমনটা করছে।

‎অভিযোগ, মামলা কোন কিছুই তোয়াক্কা না করে হুমকি ধামকি দিয়েই চলেছে মাহবুব গংরা, ইদানিং  চাঁদা দাবি শুরু করেছে এমনটা জানাই ভুক্তভোগী জয়নাল আবেদীন।

‎অভিযোগ উঠা মাহবুব রহমানকেও খুঁজে পাওয়া যায়নি এবং ফোনেও পাওয়া যায়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ